বেতনের কতটা করমুক্ত?

সর্বশেষ হালনাগাদ:

বেসরকারি চাকরিতে বছরের বেতন-প্রাপ্তির এক-তৃতীয়াংশ অথবা ৳৫,০০,০০০, যেটি কম, তা করমুক্ত (২০২৬-২৭ করবর্ষ)। বাকি অংশ করযোগ্য আয়ে যোগ হয়।

কোন বেতন ধরা হয়

মূল বেতন, ভাতা, উৎসব ভাতা, বোনাস, ছুটি নগদায়নসহ নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া সব বেতন-প্রাপ্তি একসঙ্গে ধরে এক-তৃতীয়াংশ হিসাব হয়। বছরে বেতন বদলালে প্রতিটি সময়ের বেতন যোগ করে বছরের মোট ধরুন; ক্যালকুলেটরে "ভেঙে লিখুন" দিয়ে মাস অনুযায়ী আলাদা সারি দেওয়া যায়।

সরকারি বেতন স্কেলের চাকরি

সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর শুধু মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য; বেতন আদেশের অন্য ভাতাগুলো করমুক্ত। তাঁদের ক্ষেত্রে এক-তৃতীয়াংশের এই অব্যাহতি প্রযোজ্য নয়। বিস্তারিত: সরকারি চাকরিজীবীর আয়কর।

আপনার বেতনে হিসাবটি কেমন দাঁড়ায়, দেখুন মাসিক বেতন অনুযায়ী আয়কর।