আয়কর রিটার্ন জমার শেষ তারিখ কবে?
সর্বশেষ হালনাগাদ:
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি করদাতা ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো অতিরিক্ত কর দিতে হয় না। এর পরে দিলে প্রদেয় করের ওপর অতিরিক্ত কর যোগ হয়।
| দাখিলের সময় | ফল |
|---|---|
| ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর | প্রদেয় করের ৫% অথবা ৳২৫,০০০, যেটি কম, সে পরিমাণ কর প্রণোদনা |
| ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর | প্রণোদনা বা অতিরিক্ত কর কোনোটিই নয় |
| ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ | প্রদেয় করের ২% অথবা ৳৩,০০০, যেটি বেশি, সে পরিমাণ অতিরিক্ত কর |
| ১ এপ্রিল থেকে ৩০ জুন | প্রদেয় করের ৫% অথবা ৳৫,০০০, যেটি বেশি, সে পরিমাণ অতিরিক্ত কর |
প্রথমবার রিটার্ন দাখিলকারী আয়বর্ষ শেষ হওয়ার পরের ৩০ জুনের মধ্যে দাখিল করতে পারেন। রিটার্ন দাখিল হয় এনবিআরের ই-রিটার্ন সাইটে (etaxnbr.gov.bd); TaxHisab রিটার্ন জমা দেয় না, আগে হিসাবটি বুঝতে সাহায্য করে।
সময়সীমা এনবিআর কখনো বাড়ায়; দাখিলের আগে এনবিআরের ঘোষণা দেখে নিন। সূত্র: এনবিআর, আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭।