বাড়ি ভাড়ার আয়ে কর কীভাবে হিসাব হয়?

সর্বশেষ হালনাগাদ:

বাড়ি ভাড়ার আয়ে কর হয় মোট ভাড়া থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণ ভাতা এবং কিছু খরচ বাদ দেওয়ার পর যা থাকে তার ওপর। ২০২৬-২৭ করবর্ষে মেরামত ভাতা আবাসিক সম্পত্তিতে ভাড়ার ২৫% এবং বাণিজ্যিক সম্পত্তিতে ৩০%।

আর যা বাদ যায়

  • সম্পত্তির ওপর দেওয়া পৌর কর বা ভূমি কর;
  • সম্পত্তির বিমার প্রিমিয়াম;
  • সম্পত্তি কেনা বা নির্মাণের ঋণের সুদ।

সব বাদ দেওয়ার পর ভাড়ার আয় শূন্যের নিচে নামে না। যা থাকে, তা আপনার অন্য আয়ের সঙ্গে যোগ হয়ে একসঙ্গে কর হয়।

ডিটেইলড ক্যালকুলেটরে মোট ভাড়া (প্রতি মাসের ভাড়া আর কত মাস ভাড়া ছিল), সম্পত্তির ব্যবহার এবং খরচ লিখলে মেরামত ভাতাসহ হিসাব নিজেই হয়।